ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে শোক দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ৩:৩৫

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নানা রকম বনজ ও ফলজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

১৩ আগষ্ট রোববার দুপুর ১২টায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় দাস।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে এরিয়ার পরিত্যাক্ত জমি পরিস্কার করে প্রায় অর্ধশতাধিক আমলকী, হরতকি, থাই বাদাম, নারিকেল, পেয়ারা, বেলিফুলসহ নানা রকমের বনজ ও ফলজ বৃক্ষরোপন করা হয়।

এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় দাস বলেন , স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে বঙ্গবন্ধু গ্রাম পর্যায়ে চিকিৎসার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন। আর সেই নির্দেশনা বাস্তবায়ন করছে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও রোগীদের সেবায় হাসপাতালের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন