ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মাঝি হতে চান ডাঃ আশিষ কুমার চক্রবর্তী
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ আশিষ কুমার চক্রবর্তী। তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। রবিবার দুপুরে সরাইল উপজেলায় নিজ বাসভবণে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে ডাঃ আশিষ কুমার চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দীর্ঘদিন ধরে কেউ নৌকার মনোনয়ন না পাওয়ায় সারাদেশের তুলনায় কাঙ্কিত উন্নয়ন হয়নি। তাই আমি এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছি। নৌকা প্রতীক পেলে আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালবাসা নিয়ে সামনে এ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তা সহ অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখতে সক্ষম হব। তিনি বলেন, সরাইল আমার শিকড়, আমি মানুষের কল্যানে প্রতিবছর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, আশুতোষ স্মারক বৃত্তি প্রদান সহ গরীবদের বস্ত্র প্রদান করে থাকি। তিনি বলেন, আপনাদেরকে সাথে নিয়ে অবহেলিত সরাইলকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। একটি আধুনিক, স্মার্ট ও আলোকিত সরাইল গড়ে তুলতে চাই। এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য নৌকার প্রার্থী হতে চাই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নৌকা প্রতীক আমি ছাড়া অন্য কেউ নৌকা পেলে তার পক্ষেই কাজ করব এবং সরাইলে দলীয় গ্রুপিং নিমুর্ল করে একত্র করার চেষ্টা করব। তিনি বলেন, যদিও আমি একজন চিকিৎসক কিন্তু ছাত্রজীবনে আমি রাজনীতিতে জড়িত হয়েছিলাম।
গণমাধ্যমকর্মিদের সাথে মত বিনিময়কালে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান। উপজেলা রিপোটার্স ইউনিটির সেক্রেটারি তাসলিম উদ্দিন, সাংবাদিক এসকে ইউসুফ। এ সময় সরাইল উপজেলার প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied