ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

লালবাগ বিভাগের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৩-৮-২০২৩ রাত ৮:৫৮
বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে শোকের মাস আগষ্ট শপথ করি, মুজিব আদর্শে দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ডিএমপি লালবাগ বিভাগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ডিএমপি লালবাগ বিভাগের আয়োজনে শনিবার (১২ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় লালবাগের সাগুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ডিসি অফিসের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ঢাকেশ্বরী সড়ক হয়ে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়।
 
র‍্যালিতে অংশ নেন লালবাগে বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ জাফর হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।
 
র‍্যালিতে আরও অংশগ্রহন করেন লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশাল, কামরাঙ্গিরচর এবং সূত্রাপুর থানার পুলিশের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটির ২৩, ২৪, ২৫, ২৬, ২৮ ও ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
 
সভায় বক্তব্য রাখেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন সহ ওয়ার্ড কাউন্সিলরগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
ডিসি জাফর হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ,ইভটিজিংসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ নির্মুল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, হয় মাদক ছাড়তে হবে নাহয় জেলখানায় থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই