রূপগঞ্জে পেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার : গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেটের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বুধবার (৪ আগস্ট) বিকেলে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মুশফিকুর রহমান তুষার সাক্ষ্যরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের ইমন হোসেন (২২), লালমনিহাটের আজিজুল ইসলাম (২২), শেরপুরের শাহিন মন্ডল (৩০) ও মামুনুর রশিদ (২৫), জামালপুরের হাসিবুর রহমান ইয়াছিল (১৮), চট্টগ্রামের ইমরান (৩১)।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান প্রাইভেটকারে করে রাজধানীর দিকে আসছে- এমন তথ্যে চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব নজরদারি বৃদ্ধি করে। গত ২ আগস্ট রাতে র্যাব-১-এর একটি দল কাঞ্চন পৌর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। এ সময় প্রাইভেটকারের চালকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের পেট থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ফিউচার টেক ২০ টেলিকমিউনিকেশন কোম্পানির নামে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ইয়াবা পাচার করে। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এমএসএম / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ