ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে জনতার হাতে আটক ১৭


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:৩১

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে  জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে  স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার কর্মধায় স্থানীয় জনতাকতৃক আটককৃত জঙ্গিরা  ‘ইমাম মাহমুদের কাফেলার’ সদস্য বলে জানা যায়‌। তাদের মধ্যে জঙ্গি আস্তানা থেকে পালানো চিকিৎসক সোহেল তানজিমও আছেন বলে এলাকাবাসীর দাবি করছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে রাখা হয়েছে।

এর আগে শনিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে সোহেল তানজিমের স্ত্রীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে তিনটি শিশুও ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে তিন থেকে চারটি অটোরিকশায় করে অপরিচিত কিছু লোক মৌলভীবাজার জেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন গাড়ি থামিয়ে ১৭ জনকে আটক করেন। পরে তাদের ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পূর্ব টাট্রিউলিতে জঙ্গিদের আস্তানায় চিকিৎসক সোহেল তানজিম ছিলেন। পালিয়ে যাওয়ায় শনিবারের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা যায়নি। এলাকাবাসীর ধারণা, ওই ব্যক্তি চিকিৎসক সোহেল।কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, জঙ্গি সন্দেহে জনতা ১৭ জনকে আটক করে ইউনিয়নে রাখা হয়েছে। আটককৃতদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালেক বলেন, জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করে স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে। ঢাকা থেকে সোয়াট টিম আসার পর বিস্তারিত বলা যাবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার