মুক্তিপন না পেয়ে দোকান কর্মচারীকে আহত অবস্থায় ফেলে গেল ছিনতাইকারীরা
শ্রীনগর উপজেলার হাঁসাড়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে সোহেল শেখ (৪৫) নামে এক দোকান কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় সোহের জানায়, মুক্তিপন না পেয়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাইক্রোবাস থেকে ফেলে গেছে। সোহেল শেখের স্বজনরা জানায়, রাত ৯ টার দিকে সোহেল শেখ ঢাকার যাত্রাবাড়ী থেকে শ্রীনগর আসার যাত্রীবাহী বাস না পেয়ে একটি মাইক্রোবাসে উঠে। ধলেশ্বরী টোলপ্লাজা পার হলে মাইক্রোবাসের ৪-৫ জন মিলে তাকে জিম্মী করে ফেলে। পরে মাইক্রোবাসটি কেসি রোড এলাকায় আসলে চক্রের সদস্যরা তাকে মারধর করে মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তার বাড়িতে ফোন দিয়ে মুক্তিপন দাবী করে। মুক্তিপনের আশায় চক্রটি মাইক্রোবাস নিয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ষোলঘর ও শ্রীনগর এলাকা দিয়ে ঘুরতে থাকে ও মুক্তিপনে টাকা আদায়ে মারধর করতে থাকে। এ সময় চক্রটির সদস্যদের আঘাতে সোহেল শেখের পা কেটে যায়। রাত সাড়ে ১০ টার দিকে সোহেল শেখের অবস্থা গুরুতর দেখে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া পাশ্চিম দিকের সার্ভিস লেনে সোহেলকে ফেলে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার পায়ে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, বিষয়টি তিনি জানতেন না। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার