ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হয়রানি থেকে বাঁচতে মা'র বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৫:১৮
ষড়যন্ত্র ও হয়রানি থেকে বাঁচতে মা'র  পরিবারের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী সংবাদ সম্মেলন করেছে। ঐ শিক্ষার্থীর নাম সাদিয়া নওশাদ একা। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে। 
 
১৪ আগষ্ট (সোমবার) বিকাল ৫ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে  সাংবাদিক সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গত জুলাই মাসের ২৭ তারিখে সাংসারিক বনিবনা না হওয়ায় বাবা নওসাদ আলী ও মা দিলারা খাতুনের মধ্যে তালাক হয়। তালাকের পর আমাকে (মেয়ে) দখলে নিতে বাবা ও মা এর মধ্যে চরম বাকবিতন্ডা হয়। কিন্তু আমি আমার বাবার সাথে থাকার কথা জানালে আমার উপর চরম অত্যাচার করে মা দিলারা খাতুন ও নানার পরিবার। এক পর্যায়ে আমাকে ব্যাপক মারধর করা হয়েছে। তারপরও আমাকে দখলে নিতে ব্যর্থ হলে আমার মা দিলারা খাতুন বাদী হয়ে গত ১২ আগষ্ট ২৩ তারিখে  রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।  সেই অভিযোগে বলা হয়েছে আমাকে অপহরন করেছে আমার বাবার পরিবার। যেটা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট  এবং উদ্দেশ্য প্রনোদিত। 
বাবা ও মা এর মধ্যে তালাক হওয়ায় আমার মা, খালা, মামাতো ভাইবোন আমার বাবার থেকে একটি ফ্ল্যাট বাড়ি ও নগদ দশ লাখ টাকা দাবি করে।  আমি আমার বাবার সাথে থাকতে চাইলে তারা আমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে এসময় বাড়ি হতে ৫০/৬০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা মূল্যের স্যামসাং এস ২২ আল্ট্রা মডেলের মোবাইল ফোন নিয়ে চলে যায় যা আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে। 
 
ঘটনার পর থেকে আমার ও আমার বাবার পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমার মা এর পরিবার। যা অত্যন্ত নিন্দিনীয়। আমার বাবা ব্যবসায়ীক কাজে দেশের বাইরে থাকার কারনে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আমি আমার বাবার সাথে থাকতে চাই।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ