ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডুমুরিয়ায় ৬ দিনেও শিশু তানিসা জখমে মামলা হয়নি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:৩৩

৬ দিনেও ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের ৬ বছরের শিশু তানিসাকে কুপিয়ে জখমকারী  আপন চাচা আবু মুছা গাজী (৩৫)কে আটক করেনি পুলিশ। গ্রহন করেনি মামলা। স্থানীয় পুলিশের ভ’মিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। 
সরেজমিন যেয়ে  ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, পারিবারিক কলহে আবু মুছা গাজী গত ৯ আগষ্ট সন্ধ্যায় তার আপন ভাই ও পাইপোদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। তার ভয়ে সকলে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে হাতের কাছে তার আপন ভাই আল আমিন গাজীর ৬ বছরের শিশু তানিসাকে পেয়ে উপর্জিপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময়ে সুচতুর মুছা গাজী চেচুড়িঁ ফাড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীরকে ডেকে এনে তাকে বেধেঁ রেখে মারপিট করার নাটক করে। এলাকাবাসী তার নাটকের কথা উপস্থাপন করতে গেলে এস আই জাহাঙ্গীর আলম তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় আল আমিন গাজী ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার পরের দিন। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আজও ডুমুরিয়া থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে শিশু তানিসার ওপর এ অমানবিক নির্যাতনের পরেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সালাম বলেন, মুছা এলাকায় প্রতারক হিসেবে পরিচিত। প্রায় অনৈতিক কর্মকান্ড করে। এবার তার আপন ভাইজীকে কুপিয়ে জখম করেছে। অথচ পুলিশ অদৃশ্য কারণে নিরব। সাবেক চেয়ারম্যান রেজোয়ান মোল্লা, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, আলহাজ্ব সালাম ফকিরসহ এলাকার অধিকাংশের দাবি ঘটনাটি ন্যাক্কারজনক। অথচ পুলিশ এখনও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে চেচুড়িঁ ক্যাম্প ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা ঘটার সাথে সাথে তিনি ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করেছেন। মুছা টাউট উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এখন থানা দেখভাল করছেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া বলেন, মামলাটি প্রক্রিয়াধীণ। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার