৭৫এর কালোরাত স্মরণে আজও বাঙালি কাঁদে: আব্দুল হক
১৯৭৫ সালে ১৫ই আগস্টের সেই রক্তক্ষয়ী কালোরাত স্মরণে আজও বাঙালি কাঁদে, এই দিনটিতে জাতি গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য পালন করে জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসে আ: লীগ পরিবারের বিরাজমান অবস্থা নিয়ে আলোচনা কালে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন, ক্যান্টমেন্ট থানা আ'লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল হক। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা কালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার কর্মী হিসেবে সবসময় মাঠে ছিলাম যা এখনো আছি। ১৫ই আগস্ট বাঙালীর ইতিহাসে কলঙ্কিত মাস সে স্মৃতি চারণ করতে গিয়ে তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পায় স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বঙ্গবন্ধু শুরু করেন ধ্বংস বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মহাপরিকল্পনা, কিন্ত সে স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেনি, কতো গুলো কুচক্রী,ক্ষমতা লোভী নরপিশাচ ঘাতকের কারণে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট এ বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালে নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে আগস্টের সেই কালরাতে ইতিহাসের নিষ্ঠুরতম এ হত্যাকান্ডে শিকার হন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু পুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল, রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি,বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলউদ্দীন সহ ১৬জন। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা। অকুতোভয়ের প্রতীক ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে জাতিকে উন্নয়নের এগিয়ে নিতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগ সরকারের কোন বিকল্প নেই। জামাত বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির প্রতিরোধ গড়তে শোকের মাসকে শক্তিতে রুপান্তর করে মুজিব আর্দশের সেনা রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত