ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ আটক -২


দৌলতপুর প্রতিনিধি  photo দৌলতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৩ রাত ১১:১১
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।
জানা গেছে আজ সোমবার সকাল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া ইউনিয়নে চামনাই গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার রহমান এর পুত্র মাহবুবর রহমান জ্যেতি (৫৫) ও আলি হোসেনের মেয়ে রিনা খাতুন (৪০ ) কে হেরোইন ও ৪ শত পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ আটক করে। , এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন।
 
এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম এর সূত্রে জানা গেছে, মাহাবুবর রহমান জ্যোতি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাদকের সম্রাট বলে চিহ্নিত। সে দীর্ঘদিন থেকে এই মাদকের ব্যবসা চালিয়ে আসছে। মাদক সম্রাট জ্যোতির ভয়ে এলাকার মানুষ কিছু বলতে পারেনা। বললে তার উপরে অমানুষিক নির্যাতন চালাই। মাদকসম্রাট মাহবুবর রহমান জ্যোতি কে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম আটক করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন দৌলতপুর থানায় মাদকের ডন মাহবুবুর রহমান জ্যোতি কে আমরা গ্রেফতার করেছি। তিনি বলেন এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য মাদকসম্রাট মাহবুবুর রহমান জ্যোতির বিরুদ্ধে দৌলতপুর থানায় জি আর – ৪১৩,২০৯,৩১১, নং মামলা ও ভেড়ামারা থানায় জি আর ১১৭,১১৩,১৬১, নং মামলা এবং কুষ্টিয়া সদর থানায় জি আর ১০ নং মাদক মামলা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ