টেস্ট থেকে হাসারাঙ্গার অবসর
টেস্ট ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলে ক্রিকেটের এই বনেদি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
তবে ঠিক কেন এই আকস্মিক সিদ্ধান্ত, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ডেইলি মিররের প্রতিবেদনে জানানো হয়, মূলত রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত হাসারাঙ্গার। নিজের এই সিদ্ধান্ত এরইমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, শর্টার ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান তিনি।
টেস্ট ক্রিকেটে কেবল ৪ ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে পেয়েছেন ৪ উইকেট।
টেস্টে বিবর্ণ হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে আছেন তিনি। ওয়ানডেতে আছেন ৮ম স্থানে। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যাটে বলে নৈপুণ্য দেখাচ্ছেন হাসারাঙ্গা।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ