ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ১২:১৬
নোয়াখালীর সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে সুগন্ধা পরিবহনের বাস চালক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬জন নেতাকর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।   
 
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর টু সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর উদ্যেগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
 
যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছহলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলীয় নেতাকর্মিদের আনার জন্য যাচ্ছিল।  
 
খবর পেয়ে সুধারম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়  সদর হাসপাতালে ভর্তি করেন। 
 
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত