ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‌্যালি ও শোকসভায় লাখো মানুষের ঢল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৫:৯

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।

এমপি একরামের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারী নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার অনুসারী লাখো নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‌্যালি করেন।
এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের কিছু নেতাকর্মি বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মিদের লক্ষ্য করে বলেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের দেশরতœ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকা ও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত