ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আটক হলে ফাঁসিয়ে দেয় অন্যদের

পরিবারের দাবী অপরাধীর মিথ্যা তথ্যে আটক করা হয়েছে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৬:৩

জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামী সাঈদের মিথ্যা তথ্যের ভিত্তিতে লিটন নামের এক ব্যক্তিকে আক্কেলপুর থানায় আটক করা হয়েছে, এমনটি দাবী পরিবারের সদস্যদের। আটকের পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মিথ্যা তথ্যে ভিত্তিতে (পরিবারের দাবী) আক্কেলপুর থানায় আটক হওয়া লিটন হোসেন (৩৫) নঁওগা জেলার মহাদেবপুর উপজেলার রায়গাঁ ইউনিয়নের ইসলামনগর গ্রামের ময়েন উদ্দীনের ছেলে এবং বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামী সাঈদ (৩৫) একই গ্রামের কামালের ছেলে।
লিটনের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজ বাসা থেকে দড়জা ভেঙ্গে মারধর করে লিটনকে আটক করে নিয়ে আসে পুলিশ। এসময় পুলিশের সাথে ছিলেন বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামী সাঈদ। তবে আটকের সময় করার কারণ জানানো হয়নি পরিবারের সদস্যদের। পরের দিন আক্কেলপুর থানায় আসলে লিটনের সাথে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি।
ওই এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অপরাধী সাঈদ ওই গ্রামের কয়েকজন ব্যক্তিকে নিজে আটক হওয়ার পরে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি সাঈদের মিথ্যা সাক্ষ্যে রক্ষা পায়নি ওই এলাকার ইউপি সদস্য শহীদুল ইসলাম। তবে লিটন হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। সে আগে কোন অপরাধের সাথে যুক্ত ছিলনা।  
গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলতে গেলে অপরাধী সাঈদের বিষয়ে কেউ ভয়ে কোন কথা বলতে রাজি হয়না। এমনকি তার দেওয়া সাক্ষ্যে মিথ্যা মামলায় হয়রানি হওয়া ব্যক্তিরাও বিভিন্নভাবে ভয়ে এড়িয়ে যায় তার বিষয়ে জানাতে।
বিশ^স্ত সূত্রে জানা গেছে, গত ৮ জুন আক্কেলপুর উপজেলায় হাস্তাবসন্তপুর এলাকার রাস্তায় হওয়া একটি ছিনতায়ের ঘটনায় আটক করা হয় সাঈদকে। আটক হওয়ার পরে সাঈদ জানায় ছিনতায় করা মোটরসাইকেল লিটনের কাছে বিক্রি করে। সেই কারণে লিটনকে আটক করা হয়েছে। সাঈদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি,জাল টাকা সহ বিভিন্ন মামলা রয়েছে। তবে ছিনতায় হওয়া সেই মটোরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি।
লিটনের স্ত্রী পারভীন বলেন,‘ আমার স্বামী মাছের ব্যবসা করে। সে কোন অপরাধ করেনি। সাঈদ মিথ্যাভাবে আমার স্বামীকে ফাঁসিয়েছে। আমার স্বামী কোন মটোরসাইকেল কিনেনি তার কাছে থেকে। সে এলাকার আরো অনেককে মিথ্যা মামলায় এর আগেও ফাঁসিয়েছে। পুলিশ দড়জা ভেঙ্গে ঘরে ঢুকে আমার স্বামীকে অনেক মারধর করে। থানায় তার সাথে দেখা করতে গেলে তার সাথে দেখাও করতে দেয়নি’।
লিটনের বৃদ্ধ পিতা বলেন,‘ আমার ছেলের কোন দোষ নেই। সে মাছের ব্যবসা করে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’।
নাম প্রকাশ না করা শর্তে গ্রামের একাধিক ব্যক্তি বলেন,‘ লিটন হোসেন মাছের ব্যবসা করে। তাকে সাঈদ ফাঁসিয়েছে। সাঈদের বিপক্ষে কেউ কোন কথা বললে তাকে সে ফাঁসিয়ে দেয়’।
সাঈদের দেওয়া মিথ্যা সাক্ষ্যে ভুক্তভোগী ওই এলাকার ইউপি সদস্য শহীদুল ইসলাম জানায়,‘ কয়েক বছর আগে আমাকেও সাঈদ মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিল। তবে লিটন হোসেন ভালো ছেলে। কখনো তার কোন অপরাধের কথা আমাদের জানা নেই’। 
এই মামলার তদন্ত কর্মকর্তা আক্কেলপুর থানার তদন্ত ওসি মাসুদ রানার সাথে কথা হলে তিনি বলেন,‘ এসকল বিষয়ে সংবাদ প্রকাশ করার দরকার নেই। সংবাদ প্রকাশ হলে অনেক ধরণের চাপের সৃষ্টি হয়। সে নির্দোশ হলে তদন্ত সাপেক্ষে চার্জশীট থেকে তার নাম বাদ দেওয়া হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ