এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের মতবিনিময়
এফবিসিসিআই’র নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের নেতারা। গত রোববার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এক্সসরিস গ্রুপের আহ্বায়ক মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নাসির উদ্দিন, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরিফ হোসেন ও তৌফিকুল আলম। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গার্মেন্টস এক্সেসরিজ শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যস্ফীতি ও অবিক্রিত পোশাকের মজুদ থাকায় অর্ডার কমে গেছে। এর ফলে এক্সেসরিজ শিল্পেও প্রত্যক্ষভাবে অর্ডার কমে যাওয়ার প্রভাব পড়েছে। এছাড়া বর্তমানে চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কায়নমূল্য, এইচএস কোড এবং আমদানি পণ্যের ওজনসহ বিভিন্ন বিষয়ে আমদানিকারকদের হয়রানি করা হচ্ছে। এই বিষয়ে তারা এফবিসিসিআই সভাপতির হস্তক্ষেপ কামনা করেন। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের কথা শুনে বিদ্যমান সমস্যা কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার