ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাহমুদউল্লাহকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৩ বিকাল ৫:৪০

দেশের ক্রিকেট অঙ্গনে এখন আলোচনার বড় নাম মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়র এই ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেকের ধারণা, বিশ্বকাপেও হয়ত উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’। রিয়াদ নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এমন বিশ্বাসও আছে অনেকের।

অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) প্রেসক্লাবে সামনে মানবন্ধন করে এ কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠী।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রিয়াদ। এরপর ‘বিশ্রামের’ নাম দিয়ে জাতীয় দলের বাইরে রাখা হয় ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে। তবে এশিয়া কাপের ক্যাম্প শুরুর আগে তাকে অনুশীলনে ফিরতে দেখে ভিন্ন কিছুরই ইঙ্গিত মিলেছিল। সেই ভিন্ন কিছুর আশা আপাতত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে অনেকটাই। 

আজকের মানবন্ধনে মোহাম্মদপুর থেকে আগত মাহমুদউল্লাহ ভক্ত আবু জাফর বলেন, রিয়াদ একজন টপ অর্ডার ব্যাটার। তাকে এভাবে বাদ দেওয়াটা মোটেই ঠিক হয়নি। আমরা আবেগ নয়, পারফরম্যান্স দিয়ে বিচারের কথা বলছি। যখন দেখলাম রান করার পরেও তাকে বাদ দেওয়া হলো, তখনই সিদ্ধান্ত নিলাম যে প্রতিবাদ করবো।

রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। একজন বলেন, উনাকে বাদ দিয়ে বাকি যে তিনজনকে নেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্স বেশ লো। প্রধানমন্ত্রী একজন ক্রিকেট অনুরাগী মানুষ, আশা করি তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন। আমরা গণভবনে গিয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করবো।

রিয়াদ সমর্থকদের দাবি, প্রধান কোচ হাথুরুসিংহের চাপে বিসিবি রিয়াদকে বাদ দেওয়ার মতো হঠকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই ক্রিকেটারকে ফেরানো না হলে তারা ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেবেন।

এর আগে রিয়াদকে দলে ফেরানোর দাবিতে তার নিজ জেলা ময়মনসিংহেও মানববন্ধন করেছেন সমর্থকরা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত