গাজীপুরে সরকারি কালভাট বন্ধ: পানিবন্দী শতাধিক পরিবার
গাজীপুরের শ্রীপুরে সরকারি কালভাটের মুখে সরকারি জমি দখল করে দেওয়াল নির্মান করায় পানিবন্দী হয়ে পড়েছে একটি গ্রামের প্রায় শতাধিক পরিবার। এই কৃত্রিম জলবন্ধতার কারনে সাজিম নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
এ ঘটনায় ফুসে উঠেছে উপজেলার সাইটালিয়া গ্রামের শতাধিক পানিবন্দী মানুষ। ইতি মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
এতেও কাজ না হওয়ায় বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জৈনাবাজার শ্রীপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেছেন গ্রামবাসী।
মানববন্ধনে তাঁরা অভিযোগ করেন, স্থানীয় ইলেকট্রস পলুস এন্ড ট্রাকচার লিমিটেড নামে একটি পিলার তৈরির কারখানা সরকারি জমি দখল করে আবার সরকারি কালভাটের মুখেই দেওয়াল নির্মান করেছে। যার ফলে উজানে প্রায় অর্ধশত বিগা ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। শতাধিক পরিবার হয়েছে পানিবন্দী। প্রশাসনের আশ্বাসেও কারখানা কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নেয়ায় তাঁর সঠিক বিচারের দাবি করেন গ্রামবাসী।
ইলেকট্রস পলুস এন্ড ট্রাকচার লিমিটেড ব্যবস্থাপক (উৎপাদন) মিজানুর রহমান রানা বলেন, স্থানীয় গ্রামবাসীর সমস্যা খুব দ্রুত এই সমস্যার সামাধান করবেন। পাশাপাশি সরকারি খাস জমি দখলের বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, স্থানীয়দের অভিযোগ ঘটনাস্থল পরিদর্শন করে জলাবদ্ধতা নিসরনে কাজ শুরু করেছে প্রশাসন। সরকারি খাস জমি যদি কারখানা দখল করে তাহলে উদ্ধার করবেন তাঁরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন
সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
Link Copied