ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এয়ারপোর্টে অজ্ঞান পার্টির ০১জন সদস্য গ্রেপ্তার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ১২:৩৩
 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে মামুনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
 
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, ১৬ই আগস্ট রাত ১০ টায় অভিযুক্ত মামুনকে (৩১) যাত্রী বেশে বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
 
তিনি বলেন, ০৬ এবং ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুইটি একই ধরনের অভিযোগ পাওয়া যায়। গত ০৫ই আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সাথে যাত্রীবেশী মামুনের পরিচয়ের মাধ্যমে কৌশলে  গন্তব্য জেনে নেয়। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সাথে যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত মামুন। আস্থা অর্জন করে যাত্রী অজিত সরকারকে জ্যুস পান করান এবং ভুক্তভোগী জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন। ১৩ আগস্ট আরো এক প্রবাসীর অভিযোগ পায় এয়ারপোর্ট এপিবিএন। যাত্রী ইয়াসিন  আরাফাত ০৮ আগষ্ট দোহা থেকে ঢাকা ফেরার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সকল অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এয়ারপোর্ট এপিবিএন। অনুসন্ধানে মো: মামুনকে (৩১)  অজ্ঞান পার্টির সক্রীয় সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম এবং  সুকৌশলে মামুনকে গ্রেফতার করে।
 
 জিয়াউল হক আরো জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবী করছিলেন মামুন। এ সময় যাত্রীর মত ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করতে বাধ্য হয় মামুন। উপরে আলোচিত দুই যাত্রী অজিত এবং ইয়াসিন আরাফাত দুইজনকেই সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলে স্বীকার করেছে। অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মামুন কুলিয়ারচর, কিশোরগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি