ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন শুরু


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৭-৮-২০২৩ বিকাল ৫:৩৯

জলাবদ্ধতা নিরসনে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় খাল-নালা খনন কার্যক্রম শুরু করেছে রাউজান পৌর কর্তৃপক্ষ। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকল্পে নালা খনন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনের পর স্কেভেটর দিয়ে খনন কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক  নবীদুল আলম, বশর মাস্টার, হামিদুল ইসলাম টিটু, মো. আলমগীর, শিক্ষক গৌতম মল্লিক, ইউসূফ আমীন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মো. তারেক চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মো. হোসেন, মো. ইউনুচ। এর আগে গত রবিবার (১৩ আগস্ট) পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে নালা ও খাল খনননের উদ্যোগ নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। স্থানীয়রা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একটি কবরস্থান, রাস্তাঘাট,  একাধিক বাড়ি পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে কয়েক একর কৃষি জমির চাষাবাদ  ব্যাহত  হয়। বন্যা পরবর্তী সময়ে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে খনন কাজ শুরু করেছে। এতে ওই এলাকার ৫, ৬ ও ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন তারা। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে পৌর এলাকার মানুষের সমস্যা সামাধানের চেষ্টা হিসেবে খাল-নালা খনন কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়ক সমুহ পুননির্মাণ কাজ শুরু করা হয়েছ।  উল্লেখ্য, টানা বর্ষণ, পাহাড়ি ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় রাউজান পৌর এলাকায় রাস্তাঘাট, ব্রীজ কালভাট ভেঙে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান