ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মাগুরা পারলা গ্রামে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ রাত ৯:৪১
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা পারলা হাই স্কুল মাঠে ১৬ আগস্ট বুধবার ২০২৩ বিকাল ৪ টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পারলা গ্রামের সর্বসাধারণ মানুষ।
 
জাতীয় শোক দিবসকে সামনে রেখে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মাগুরা মোল্লাপাড়া খা-পাড়া মীর পাড়া সহ এলাকার সকল মানুষ দলে দলে যোগ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড. মোঃ সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা ১, 
 
জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, সমাজে একশ্রেণীর মানুষ আছে তারা সব সময় বলে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে এই জাতীয় বিভ্রান্তিকর কথায় আপনারা কান দিবেন না। আপনারা দেখেছেন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা পারনান্দুয়ালী গ্রামে  দৃষ্টিনন্দন বিশাল মডেল মসজিদ তৈরি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে ।বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ জেলা উপজেলায় তৈরি করা হয়েছে। পারলা গ্রামের  সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে বলেন, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাদের এলাকায় হবে ইনশাল্লাহ।এই আশাবাদ ব্যক্ত করেন। 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা, আবু নাসির বাবলু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাগুরা সদর। মকবুল হাসান মাকুল, প্যানেল মেয়র, পৌরসভা মাগুরা ও সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ মাগুরা। শেখ রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা, এছাড়া বক্তব্য রাখেন, মীর সুমন আরো  অন্যান্য প্রমূখ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী। আলোচনা ও দোয়া মাহফিল শেষে তবারক বিলু করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা