সওজ'র জায়গায় নির্মিত সিঁড়ি তিন দিনের মধ্যে সরাতে বললো প্রশাসন
রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে জনসাধারণের চলাচলের জন্য সরকারি ভাবে নির্মিত ড্রেনের উপর অবৈধ ভাবে সিঁড়ি নির্মাণ করা করা হয়েছে। এ সিঁড়ি নির্মাণের বিষয়ে ১৬ আগষ্ট (বুধবার) সন্ধ্যায় জানতে চাওয়ায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন সিঁড়ি নির্মাণকারী বিএনপির সক্রিয় কর্মী আব্দুল লতিফ ও তার ছেলে-আব্দুল আলিম।
এসময় তারা বলেন, এ বিষয়ে প্রশ্ন করার আগে খতিয়ান নিয়ে আসো। রাস্তাটিও নাকি তাদের নিজেদের জমির উপর রয়েছে।
ঘটনাটি উপস্থিত সাংবাদিকগণ তাদের ক্যামেরায় ধারণ করেন এবং নিজ নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। বিষয়টি সওজের নজরে আসলে ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে গিয়ে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছেন। পরে দুপুরে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস।
এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, এখানে সিএন্ডবির জায়গায় তারা অবৈধভাবে সিঁড়ি নির্মান করেছে। আমাদের আগে যেহেতু সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এসেছিলেন। তাদের কাছ থেকে এ স্থাপনা নিজ দ্বায়িত্বে সরিয়ে নিতে তিন দিন সময় নিয়েছে এই মার্কেটের মালিকরা। তাই তারা যদি সেই সময়ের মধ্যে এই স্থাপনা উচ্ছেদ না করে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
এবিষয়ে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, ঘটনাস্থলে আমাদের অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে গিয়ে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছেন। আমরা তাদের এ ব্যাপারে নোটিশ করবো, তারা যদি এ স্থাপনা নিজ থেকে না সরিয়ে নেন, তাহলে আমরা সেখানে পূর্বের ন্যায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।
উল্লেখ্য, রাজশাহী-নওগাঁ মহাসড়কে প্রায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। তারপরও এই রাস্তার ফুটপাত দখলে মরিয়া হয়ে উঠেছে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু ব্যক্তিবর্গ। রাস্তা দখলের বিষয়ে এদেরকে কোন প্রশ্ন করতে গেলে সাংবাদিকরা নানা রকমের আজে-বাজে কথার সম্মুখীন হন এবং হুমকি-ধামকির সম্মুখীনও হন। সাংবাদিকগণ তো জনস্বার্থে একাজ করে থাকেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাজারগুলোতে ফুটপাত তৈরি করেছেন সরকার জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের জন্য। আর সেই ফুটপাতগুলো দখল করে যদি অসাধু ব্যবসায়ীরা সিঁড়ি নির্মাণ করে বা ভবন নির্মাণ করে তাহলে পথচারীরা নিশ্চয়ই রাস্তার উপর দিয়ে চলাচল করবে এবং সড়কে বেড়ে যাবে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে অনেক মানুষ এবং আগামীতেও প্রাণ হারাবে অসংখ্য মানুষ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied