ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৩:৩২
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয়  কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১১টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি কাপাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু, মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মুঞ্জুরুল হক মনি, প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক,  সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান সাহিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মতি, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুর রহমান পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহিনুর রহমান সোনা, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌর যুবলীগের সভাপতি সাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবিরের সঞ্চালনায় আলোচনায় আলোচকরা শেখ কামাল সম্পর্কে বলেন, শেখ কামাল যেমন ছিলেন একজন বড়মাপের সংস্কৃতিকর্মী, তেমন ছিলেন মেধাবী। ক্রীড়াঙ্গনেও ছিল তার বিশাল অবদান। মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল।
 
দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘা মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন আলী।

এমএসএম / জামান

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত