পাঁচবিবিতে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামে প্রতিবেশীর বাড়ীর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার নারী ইউপি সদস্য তামান্না খাতুন ও তার স্বামী তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে । এঘটনায় আজিজার রহমান নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। যদিও ওই নারী ইউপি সদস্যের দাবি, আমরা কারো বাড়ীর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেইনি, এটি মিথ্যা অভিযোগ।
অভিযোগ থেকে জানাযায়, ভুক্ত ভোগীর বাড়ির পানি দীর্ঘদিন যাবৎ পূর্ব এবং দক্ষিণ পাশ দিয়ে নিষ্কাশন হচ্ছিল। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিহিংসা মূলক গত ৪ মাস পূর্বে ওই নারী ইউপি সদস্য ও তার চাচা একই এলাকার নৈইমদ্দিন সরদারের সঙ্গে জোগ সাজসে প্রায় ৩ ফিট উচ্চতা করে তাদের বাড়ি সংলগ্ন ফাঁকা সম্পত্তিতে ইটের দেওয়াল তুলে রাখে।
একারনে ভুক্তভোগীর পরিবারের একমাত্র পানি নিস্কাশনের পথটি বন্ধ হয়ে যায়। এদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। এতে চরম অসুবিধা পোহাতে হচ্ছে ভুক্তভোগীর পরিবারকে।
পাটাবুকা গ্রামের ভুক্তভোগী আজিজার রহমান বলেন, জলা বদ্ধতার কারণে আমার সহ ৪-৫ টি পরিবারের দূভোর্গ হলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিবাদীকে পানি নিস্কাশনের পথটি বন্ধের বিষয়ে অবগত করলে বিবাদী ড্রেন এবং পানি নিস্কাশনের ব্যবস্থা করবে মর্মে কথা দিলেও বিবাদী পরবর্তী তা অস্বীকার করে।
এর ধারাবাহিকতায় বর্তমানে আকাশের পানি এবং বাড়ির ব্যবহৃত পানি নিস্কাশন বন্ধের কারণে উক্ত স্থানে জলাবদ্ধতা হওয়ায় পঁচা, দূর্গন্ধ পানি বাড়িতে প্রবেশ করলে ৪—৫টি পরিবারের সকলকে ঘরবন্ধি অবস্থায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযোগের বিষয়য়ে নারী ইউপি সদস্য তামান্না খাতুনের স্বামী মোঃ তোফাজ্জল হোসেন মিথ্যা অভিযোগ দাবি করে জানান আজিজার সবার আগে গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, এবং আমি জমি মাপার আমিন কে নিয়ে এসে অনেকবার মাপামাপি করে দেখি আমার নিজস্ব জমি প্রায় ১ শতক তার বাড়ির সিমানায় মধ্যে থাকায় আমি আমার সীমানায় একটি ৩ ফিট উচ্চতার দেওয়াল নির্মান করেছি।
এবিষয়ে বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব বলেন আজিজার গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে গ্রামের মানুষের চলাচলের ভোগান্তি শুরু হয়। তাকে রাস্তা খুলে দিতে বললে তিনি কোন কথা শোনে না আমার কোন সিদ্ধান্ত না মানলে দুই পক্ষকে আইনের আশ্রয় নিতে বলি।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.আরিফা সুলতানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied