ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীকে চেক প্রদান


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৪:৩০

গাইবন্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নের ইসমোতারা খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ২০১৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়। আর্থিক অসচ্ছ্বলতা ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে চালিয়ে যাচ্ছে তার পড়ালেখা। তার বাবা আজ থেকে ১৬ বছর আগে মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তার মা। হাঁস-মুরগি ও দুটি গরু পালন করে কোনোরকমে খাওয়া খরচ চালিয়ে নেন তার মা।

অভাব-অনটনের মধ্যে ইসমোতারা স্বপ্ন দেখে পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার। মেধাবী প্রতিবন্ধা ইসমোতারার স্বপ্ন পূরণে আর্থিক সাহায্যের হাত বাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ হতে ইসমোতারাকে ২০২০ সালে প্রথম দফায় দেয়া হয় ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি। এরপর চলতি বছর আবারো দ্বিতীয় দফায় ১২ হাজার টাকার চেক তুলে দেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রংপুর জোনের জোনাল ম্যানেজার মোস্তাফিজুল গনি।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান সর্দার, এরিয়া ম্যানেজার মীর সেকেন্দার আলী, ব্রাঞ্চ ম্যানেজার রমজান আলী।

ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন জানান, পদক্ষেপের আর্থিক সহায়তা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি ‍ইসমোতারার উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং পদক্ষেপকে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা