শ্রীনগরে পাটে লোকসানের শঙ্কা, আগ্রহ হারাচ্ছে কৃষক
শ্রীনগরে কৃষকের উৎপাদিত সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের মণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২ হাজার টাকায়। পাটের কাঙ্খিত বাজার মূল্য না পাওয়ায় লোকসানের শঙ্কা করেছেন তারা। এতে পাট চাষে আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ১৮০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রদর্শনী ক্ষেত রয়েছে ১টি। গত বছরের তুলনায় এবার ২০ হেক্টর জমিতে পাট চাষ কম হয়েছে। গেল বছর এচাষে প্রদর্শনী ছিল ১০টি।
স্থানীয়রা জানান, পানির অভাবে জমিতে কাট পাট জাগ দেওয়া নিয়ে কৃষকরা ভোগান্তির শিকার হন। এতে অতিরিক্ত অর্থ ব্যয় করে অনেক কৃষক ৬-৭ কিলোমিটার দূরের চকের পানিতে পাট জাগ দেন। এই পরিস্থিতিতে পাটের কাঙ্খিত বাজার মূল্য না পাওয়ার শঙ্কা করছেন ভুক্তভোগী প্রান্তিক কৃষকরা। তারা বলছেন পাট চাষে লোকসানের মুখে পরেছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পূর্ব অঞ্চলের আটপাড়া, তন্তর, বীরতারা, পাটাভোগ, কুকুটিয়া, কর্কটপাড়া, বাড়ৈগাঁওসহ বিভিন্ন সড়কের পাশে ও সেতুর রেলিংয়ে পাট শুকানো হচ্ছে। তবে কোন কোন স্থানে শুকনো পাট বৃষ্টিতে ফের ভিজলেও এসব পাট ঘরে তোলার আগ্রহ দেখা যায়নি কৃষকদের মাঝে। কারণ হিসেবে ভুক্তভোগীরা জানান, পাটের উৎপাদণের খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় পাটের প্রতি তাদের তেমন কোন আগ্রহ নেই।
উপজেলার নাগরভোগের মো. শুভ বলেন, পাটাভোগের বেজগাঁও প্রায় ৩ একর জমিতে পাট চাষ করি। জমির পাশে হরপাড়া খালে পানি না থাকায় পাট জাগ দিতে ৭ কিলোমিটার দূরে কর্কটপাড়ার চকে নিয়ে পাট জাগ দিতে হয়েছে। এতো খাটা খাটোনী ও অতিরিক্ত খরচ করে পাট চাষে কোন লাভের লক্ষণ দেখছি না। বীরতারার আমির হোসেন বলেন, এলাকায় পাটের কোন পাইকার আসছে না। অর্থের জোগান দিতে কিছুদিন আগে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে পাট বিক্রি করি। ভালো মানের প্রতি মণ পাট বিক্রি করা হয় ১৯৫০ টাকা দরে। এই দামে ব্যয় খরচ উঠে আসবে না। ছনবাড়ি এলাকার কৃষক আব্দুল ওহাব বলেন, ২ একর জমিতে ছেই জাতের পাট চাষ করি। পাটের পাইকার নেই। উৎপাদিত পাট বিক্রির টাকায় ব্যয় খরচ উঠে আসবেনা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার