ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারো নৌকায় ভোট দেবে


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২০-৮-২০২৩ রাত ৮:২০
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেছে। দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনগনের ভাগ্যের উন্নতি হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও জনগন আবারো নৌকায় ভোট দেবে। 
রোববার (২০ আগষ্ট) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব এর দায়িত্ব গ্রহণ উপলক্ষ্য আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
আমিরুল আলম মিলন আরো বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পানগুছি সেতু। শীঘ্রই এ অঞ্চলের মানুষের প্রত্যাশিত পানগুছি সেতুর কাজ শুরু হবে। ফলে এলাকার যাতায়াতসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার। 
সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রউফ মল্লিক, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, বিআরডিবি'র চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন, ইউনিয়ন আওয়ামী লীগ নতা মোশারফ হোসেন খান, বাচ্চু মুন্সি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বক্তৃতা করেন। 
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন এর মৃত্যুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তরুণ আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন রাজিব চেয়ারম্যান নির্বাচিত হন। আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত