চন্দনাইশে উপজেলা সড়কে ফুটপাতে দোকান,সড়ক জুড়ে অটোরিকশা,দুর্ভোগ চরমে
চট্টগ্রাম চন্দনাইশে পৌরসভার চত্বর থেকে উপজেলা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়ক। কারণ এই সড়কটি দিয়ে উপজেলা ইউএনও অফিস,ভূমি অফিস ও পৌরসভার কার্যালয়সহ সকল সরকারি দপ্তরের অফিসে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এইছাড়াও দুইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এই সড়ক দিয়ে। প্রতিদিন হাজার হাজার জনসাধারণ বিভিন্ন দপ্তরে সেবাপ্রাপ্তিরা ও শত শত বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হওয়ার পরেও প্রতিনিয়তে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ছাত্রছাত্রীদের। এর অন্যতম কারন ফুটপাত ও রাস্তার দুই পাশে ভ্রাম্যমাণ অস্থায়ী দোকান এবং সারি সারি দাঁড়িয়ে থাকা অটোরিকশা। এসবের কারণে পৌরসভার বাজার সংলগ্ন সড়কটি সকাল থেকে রাত পর্যন্ত যানজট এখন নিত্যদিনের সঙ্গী। পৌরসভা সদর থেকে উপজেলা টিএনটি অফিস ও পশ্চিম দিকে পোস্ট অফিস পর্যন্ত রাস্তায় সারাক্ষণই যানজট লেগে থাকে। এদের দাপটে অসহায় উপজেলা প্রশাসন। প্রতিদিন এই সড়ক দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চলাচল করলেও এইসব যানযট দেখেও নাদেখার মত চলছেন তারা। বাজারের ব্যবসায়ীরা বলছেন,এ যানজট অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতির কারণে হচ্ছে। ফুটপাত ও রাস্তার দুই পাশে বসেছে ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান। সড়ক চলে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশার দখলে। অতিরিক্ত অটোরিকশা চলাচল করায় এবং এগুলোর ওপর কারও নিয়ন্ত্রণ না থাকায় বাজারে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। সরজমিন গিয়ে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো সড়ক রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় ঠাসা। থেমে থেমে অটোরিকশার জটলা তৈরি হচ্ছে। যাত্রী দেখলেই অটোরিকশাগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে। এতে মুহূর্তেই অটো ও চার্জার রিকশার দীর্ঘ সারি হয়ে যাচ্ছে। অপরদিকে পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তর পাশে সড়কের ওপর সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফলে পৌরসভার সদর থেকে উপজেলা পরিষদে ২মিনিটের রাস্তায় লাগছে ১০ মিনিট। ভ্রাম্যমাণ দোকানে ফুটপাত দখল বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের কারণে ফুটপাত এখন দখলদারদের হাতে। পথচারীদের হাঁটার কোনো সুযোগ নেই। আর এসব ফুটপাত দখল হয়ে যাওয়ায় বেশির ভাগ পথচারীই রাস্তা দিয়ে হেঁটে যায়, যা খুবই ঝুঁকিপূর্ণ। এর ফলে যানজটেরও সৃষ্টি হয়। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন এর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা বলেন,এরা নিস্ন আয়ের মানুষ। ছোটখাটো ব্যবসা করে পরিবার চালায়,তবে রাস্তার পাশে যেসব ফুটপাত রয়েছে তাদের সতর্কমূলক বলে দেয়া হবে। তারপরও যদি কাজ নাহয় মোবাইল কোট পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু