ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইবিতে জিয়া ও রাসেল হলের মধ্যে মারামারিতে ক্যাম্পাস উত্তপ্ত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ১২:১৯

গত ২০ আগস্ট রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।আহতদেরকে ইবির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তথ্য সূত্রে জানা গেছে,গত রবিবার মাসব্যাপী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ইবির বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে'চিরঞ্জীব মুজিব'শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।দুপর ২.৩০ মিনিটে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আসন গ্রহণকে কেন্দ্র করে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী শামীম ও শেখ রাসেল হলের শিক্ষার্থী আশিক কুরাইশির মধ্যে কথা কাটাকাটি হয়।বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় হলের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ধাওয়া - পাল্টাধাওয়া।এ মারামারিতে বঙ্গবন্ধু হল ও লালন শাহ হলের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। আহত শিক্ষার্থীরা হলেন(১) মোঃ শামীম সে আইন বিভাগের ২০১৮-১৮ সেশনের ছাত্র (২) মোঃ আশিক কুরাইশি সেও একই বিভাগ ও একই সেশনের ছাত্র (৩) আলাল ইবনে জয় সে ২০১৬-১৭ সেশনের লোক প্রশাসন বিভাগের ছাত্র (৪) মোঃ মুহাইব সাবিক ও (৫) মোঃআকিবুর রহমান তারা উভয়ই ২০২০-২১ সেশনের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।জানা গেছে আহতরা সকলেই ইবি শাখার আওয়ামী ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে ইবি শাখা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করার পরেও তারা সংঘাতে জড়িয়েছে কেন জানিনা? ক্যাম্পাস সময়ে তাদের সঙ্গে আবার বিষয়টি নিয়ে বসা হবে।সকালের সময়ের পক্ষ থেকে  জানতে চাইলে প্রক্টর প্রফেঃড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন,শোকের মাসে শিক্ষার্থীরা সংঘাতে জড়িয়ে ক্যাম্পাসকে কলঙ্কিত করেছে।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ। ফিরে আসলে এহেন কর্মকান্ডের জন্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত