ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন আটক দুইজন


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ১:৬
শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে আলাউদ্দিন বেপারি নামে এক প্রবাসী স্বামী খুন হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারি কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।
 
নিহত প্রবাসী আলাউদ্দিন (৩৪) মজিল হক বেপারি কান্দি গ্রামের মকবুল হক বেপারির ছেলে। আটককৃতরা একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন বেপারি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযুক্ত আবদুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারির একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আবদুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। এক মাস আগে আলাউদ্দিন বেপারি দেশে ফেরার পর আবদুল্লাহ ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠার পর স্থানীয়রা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তারপরও আলাউদ্দিন বেপারি আবদুল্লাহ মৃধার সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়লে আবদুল্লাহ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন।
 
স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হন। এরপর আলাউদ্দিন বেপারিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আলাউদ্দিন বেপারির স্ত্রী রুমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আবদুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে আমাকে জ্বালাতন করত। ভয় দেখিয়ে বলত, ফেসবুকে ছবি ভাইরাল করে দেব। সেই ছবি আজ আমার মোবাইলে দিয়েছে সে। ছবিটি আমি ডিলেট করি নাই, আমার স্বামীকে দেখানোর জন্য। স্বামী আলাউদ্দিন মোবাইলে ছবি দেখতে পেয়ে আবদুল্লাহর দোকানে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটেছে।
 
মো. ইয়াকুব নামে স্থানীয় একজন বলেন, পরকীয়া প্রেমের কারণে এই ঘটনা ঘটেছে। আবদুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারির ঘাড়ে কাঁচি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।
আলাউদ্দিন বেপারির ছোট বোন তানজিলা আক্তার বলেন, আবদুল্লাহ ও রুমা প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আবদুল্লাহকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আলাউদ্দিনকে হত্যাকারী আবদুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার দাবি করছি আমি।
বিষয়টি নিয়ে শরীয়তপুরের সহাকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, আলাউদ্দিন বেপারি নামে এক ব্যক্তিকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আবদুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুজনকে আটক করেছে পুলিশ। আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে আবদুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে এলাকার মুরব্বিরা তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মতো থাকবে। তারপরও কথাকাটাকাটির একপর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রবাসী আলাউদ্দিন বেপারি। এ ঘটনায় মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ