টঙ্গীতে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ, রাবার বুলেট নিক্ষেপ
গাজীপুরের টঙ্গীতে ক্রসলাইন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ছাঁটাই করাকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে ভাদাম এলাকায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে আহত হন অন্তত অর্ধশতাধিক।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, সকালে ভাদাম এলাকায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট, ৫৮ রাউন্ড শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঁচজন এবং তিনজন আনসার সদস্যও আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই এমদাদুল হক, মেহেদী, সাব্বির, আশরাফুল, মারুফ তমাল। আহত আনসার সদস্যরা হলেন- মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম এবং মোহাম্মদ আলী মোল্লা। পরে আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে টঙ্গীর দাড়াইল এলাকায় এসঅ্যান্ডপি সোয়েটার লি. নামক পোশাক কারখানায় হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ কারখানার ভেতরে শ্রমিকদের নামাজ পড়া, পাঞ্জাবি-টুপি পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করেন। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ কারখানা কর্তৃপক্ষকে নিয়ে শ্রমিকদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র অনুযায়ী আইন মেনে কারখানা পরিচালনা করার নির্দেশ দেয়া হলে শ্রমিকরা শান্ত হয়ে কর্মস্থলে ফিরে যান।
এ সময় কারখানায় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিস, সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস আলম, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস আলম জানান, ক্রসলাইন লিমিটেড পোশাক কারখানার সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। দুটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / জামান
মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১
আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি
কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার
যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই
ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা
গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন
টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা
আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪
নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ
মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ