ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৪:৩৭
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া।
 
কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরির্দশন শেষে পুলিশ সুপার মহোদয় সমাপনী বক্তব্যে অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, ডিসিপ্লিন বজায় রাখা এবং সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশের ভাবমর্যাদা ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকারও নির্দেশনা দেন। এছাড়াও বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মহোদয়। অদ্যকার মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস), জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া,
 
ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার