ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

২১ আগস্টে গ্রেনেড হামলাকারীরা এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,বাউবি উপাচার্য


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৮-২০২৩ বিকাল ৫:৪
স্বাধীনতা ও প্রগতিশীল রাজনীতি বিরোধী শক্তি এবং ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীরা এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তথ্য সন্ত্রাস ও মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা। বিদেশের মাটিতে বসে যারা তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে নানা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমাদের আরও সজাগ, সূক্ষ্মদৃষ্টি ও ঐক্যবদ্ধ হতে হবে। 
 
রক্তাক্ত বিভীষিকাময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে হামলাকারীদের বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার  (২১ আগস্ট) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।
 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২১ আগস্টের চক্রান্তকারীরা বহি: শক্তির মাধ্যমে দেশের অগ্রগতি ও গণতন্ত্র লুন্ঠনের যে পায়তারা করছে, তা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য । 
 
২১ আগস্টে মানবঢাল তৈরি করে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করা হয়েছিল ঠিক একইভাবে সকল শত্রু ও ষড়যন্ত্র মোকাবেলায় এবং অপপ্রচার ও মিথ্যাচার থেকে সর্বত্র সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
 
বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে. এম রেজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ও ২১ আগস্টের গ্রেনেড হামলার  প্রত্যক্ষদর্শী ড. মো. শহীদুর রহমান বক্তব্য রাখেন।    
 
মানববন্ধনে অংশ নেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা