ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মহানগর প্রেসক্লাবে সভাপতি নীরো, সম্পাদক আউয়াল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৫:২৪

রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২১-২৩) মেয়াদী নির্বাচনে দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনার সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা. আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাফেটরিয়া মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে সকল প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চিফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চিফ রিপোর্টার মঈন উদ্দিন ও দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের রাজশাহী জেলা প্রতিনিধি ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল রাজশাহীর সময় ডটকমের চিফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সময়ের কাগজের ফটোসাংবাদিক ফায়সাল হোসেন।

এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক খোলা কাগজের ফটোসাংবাদিক মোজাম্মেল হক রনি ও দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার কুরবান আলী শাওন। 

এর আগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এছাড়া সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু