রাণীশংকৈলের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে দুইদিন অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা'র স্বাক্ষরিত নোটিশ তার বাড়িতে পাঠানো হয়। গত বুধবার সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিন বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা তাঁকে এই নোটিশ দেন।
শোকজ নোটিশে বলা হয়, ‘দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে, আপনি ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে গত বুধ ও বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন। তাই আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০০৯-এর ৩ ও ৪ নম্বর ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, চিঠি পাওয়ার তিন কর্ম-দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।
’জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দু'জন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার আতাউর রহমানও অফিসে যাননি। অফিস তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহীতা সেবা না পেয়ে বাড়ি ফিরে গেছেন। সরকারি অফিস বিনা নোটিশে বন্ধ রাখায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কেউ তাঁর ফোন ধরেননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা সকালের সময়কে বলেন, গত বৃহস্পতিবার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানকে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied