ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শীলা প্রামানিক


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৫:১০
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন করেছেন কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শীলা প্রাং।
 
মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় জেলার শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে ধরা হয়।
 
জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
 
এর আগে শিক্ষক শীলা প্রাং ২০২২ খ্রিস্টাব্দে কামারখন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মনোনীত হন এবং ২০২২ সালে তাঁর আরও একটি অর্জন কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা লাভ করেন।
 
ইতোমধ্যে তিনি একাধারে একজন কবি এবং আবৃত্তি শিল্পী হিসেবে যথেষ্ট পরিচিতি অর্জন করেছেন। এপর্যন্ত তাঁর প্রকাশিত এবং প্রকাশিত হবার অপেক্ষায় রয়েছে এমন কাব্যগ্রন্থের সংখ্যা ৯টি। তিনি শুদ্ধ ও প্রমিত বানান এবং উচ্চারণে যথেষ্ট চর্চা রাখেন। ২০২৩ সালে কামারখন্দ উপজেলা পরিষদের সৌজন্যে কবি ও শিক্ষকতায় তাঁকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করার হয়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত। অনলাইন সাহিত্য ম্যাগাজিন আজ আগামীর সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
 
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীগণ বিভিন্ন ভাগে উপজেলা পেড়িয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়