সখিপুরে দুবাই প্রবাসীকে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শরীয়তপুরের সখিপুরে দুবাই ফেরত যুবক আলাউদ্দিন বেপারী (৩৫) হত্যার সাথে জড়িতদেড় দ্রুত বিচার কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ আগষ্ট ) বিকাল পাঁচটায় সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউনুস মোল্লা, রাজরাজের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টুকু বেপারী, ইউপি সদস্য মাইন উদ্দিন বেপারী, নিহত আলাউদ্দিন বেপারীর বাবা মজিল হক, নিহতের ছেলে-মেয়ে সহ স্হানীয়রা।
মানববন্ধনে নিহত আলাউদ্দিন বেপারী এর বাবা ও ছেলে, এলাকার গন্য মান্য ব্যাক্তি সহ প্রায় দুই হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে অবিলম্বে আলাউদ্দিন বেপারীর হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
অভিযুক্ত আসামিরা হলেন, আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২১) একই এলাকার ওবায়দুল্লাহ মৃধার ছেলে। উল্লেখ্য, দুবাই প্রবাসী আলাউদ্দিন ব্যাপারীর স্ত্রী রুমা আক্তার দুই শিশু সন্তান নিয়ে ব্যাপারীকান্দি গ্রামের বাড়িতে থাকেন। তাঁদের বাড়ির সামনের দোকানঘর ভাড়া নিয়ে দরজি দোকান করে আসছিলেন আবদুল্লাহ মৃধা। রুমা আক্তারকে প্রায়ই উত্ত্যক্ত করতেন আবদুল্লাহ। এ নিয়ে এলাকার মুরব্বিরা আবদুল্লাহকে সতর্কও করেছিলেন। সম্প্রতি আলাউদ্দিন ব্যাপারী দেশে আসেন। বিষয়টি নিয়ে ১৯ আগষ্ট রাতে দোকানের সামনে দাঁড়িয়ে আলাউদ্দিনের সঙ্গে আবদুল্লাহর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে এলোপাতাড়ি কোপান। আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে চাঁদপুর জেলার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে সেখানে তিনি মারা যান।
পরে সখিপুর থানায় আলাউদ্দিন বেপারীর ভাই ইয়াকুব বেপারী বাদী হয়ে ২০ আগষ্ট হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং ১০)।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র