আরএমপি'র মিডিয়া শাখার দায়িত্ব পেলেন এডিসি জামিরুল
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া শাখার দায়িত্ব পেলেন রাজশাহী মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম।
বুধবার (২৩ আগষ্ট) এডিসি জামিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, গতকাল মঙ্গলবার আরএমপি’র পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, পুলিশের এই কর্মকর্তা ২০১০ সালে ২৮তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সাতক্ষীরা জেলা, মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেছেন। তাঁর জন্ম নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রিও অর্জন করেছেন।
গণমাধ্যমকর্মীদের পাঠানো বার্তায় এডিসি (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, পূর্ববর্তী কর্মস্থলসমূহে আমি সাংবাদিক ভাই/বোনদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থেকেছি। আশা করি মিডিয়া শাখার দায়িত্বে থাকাকালে অনুরূপ সম্পর্ক বজায় থাকবে।
আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied