ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে তিনটি নতুন ওষুধ বাজারে নিয়ে এলো দি এক মি ল্যাবরেটরিজ লিমিটেড


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:১৮
দেশে ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী মাইলফলক সৃষ্টিতে ওমারি, ইমেগ্নি, গ্লিফো – এম নামে নতুন তিনটি (৩) ওষুধ ছয়টি (৬) টি মাত্রায় বাজারে নিয়ে এলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজ সোমবার দুপুরে রাজধানীর অভিজাত ঢাকা ক্লাব-এর স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ওষুধ তিনটি বাজারজাত করার কথা ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের স্লোগান ছিল ডায়াবেটিস আনবাউন্ড নতুন এক আগামী গড়ায়, বিজয় আনবো ডায়াবেটিস প্রতিরোধে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়াও আরও অনেক স্বনামধন্য চিকিৎসক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে টাইপ২ ডায়াবেটিস চিকিৎসায় ওমারি ওষুধটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে পাওয়া যাবে। আর ইমেি ডায়াবেটিস চিকিৎসায় নতুন একটি ওষুধ এবং এই বিষয়ে ভবিষ্যতে বিস্তর গবেষণার সুযোগ রয়েছে, যা
 
ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় এক অনন্য সংযোজন। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। ওমারি, ইমেসি, গ্লিফো – এম ওষুধ তিনটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, বিটাসেলের ফাংশনের উন্নতি ঘটানো, ইনসুলিন তৈরিতে এবং মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় ওষুধ তিনটি এক অনন্য সংযোজন। বলা বাহুল্য যে ওমারি দেশে তৈরি প্রথম ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ যা সপ্তাহে কেবল এক বারই খেতে হয়।
 
দেশে নতুন নতুন ওষুধ তৈরির ক্ষেত্রে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ডায়াবেটিস রোগীদের জন্য নতুন এই ওষুধ বাজারে নিয়ে আসা উদাহরণ সৃষ্টিকারী ও ব্যতিক্রমী একটি উদ্যোগ । কার্যকর ও সময়উপযোগী যেকোনো ওষুধ তার সময়ে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড চেষ্টা করে আসছে। নতুন এই ওষুধ তিনটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই