ইবি শিক্ষার্থী নওরীনের মৃত্যু রহস্য উন্মোচনে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মানববন্ধন
ইবির মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার মৃত্যু রহস্য উন্মোচনে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৩ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি ইবি শাখার উদ্যেগে এ কর্মসূচী পালিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির ইবি শাখা সভাপতি মোঃনাছির উদ্দিন আবিরের নেতৃত্বে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে এসে এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় বক্তব্য দেন,ইবির চারুকলা বিভাগের প্রভাষক ও টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি ইবি শাখার উপদেষ্টা মোঃ রায়হান উদ্দিন ফকির,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,মুসা হাশেমী,মোঃ রেজোয়ান হোসেন, সুজন মাহমুদ প্রমূখ।নওরীনের পিতা খন্দকার নজরুল ইসলাম বলেন, আমার মেয়েকে গৃহবন্দী করে রাখায় অসুস্থ ছিলো তাকে নিয়মিত ঔষধ গ্রহণ করতে দেওয়া হতোনা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ঘটনার দিনে মেয়ের বাসায় যেতে জামাইকে ফোন করা হলে খলিল আমাদেরকে সন্ধ্যা ছয়টার পরে যেতে বলে। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।
নিহত নওরীন নুসরাতের গ্রামের বাড়ি টাঙ্গাইলেের ইসলামবাগে। তার পিতা-খন্দকার নজরুল ইসলাম।তার স্বামী মোঃ ইব্রাহিম খলিল চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার কলাকান্দা গ্রামের মোঃ জহিরুল আলমের ছেলে।প্রসঙ্গত গত ৮ আগস্ট সন্ধা ছয়টার দিকে সাভারের আশুলিয়া এলাকার পলাশবাড়ী নামাবাজার এলাকায় ভাড়া বাড়ির ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নওরীন আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার সহপাঠীদের সূত্রে জানা গেছে।নিহত নওরীন নুসরাত ২০১৭-১৮ ইং সেশনের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষার্থী।তিনি ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসাবে তার সুখ্যাতি ছিলো ক্যাম্পাস জুড়ে।বিবাহের মাত্র ১৬ দিনের মাথায় তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।গত ২১ জুলাই সবে মাত্র নওরীনের বিবাহ হয়েছে।কিছুদিন আগে ইব্রাহিম খলিল তার স্ত্রী নওরীন নুসরাতকে আশুলিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।ঘটনার দিন স্বামীর অনুপস্থিতিতে নওরীন ভাড়াকৃত বাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নীচে পড়ে যায়।বাসার কেয়ার টেকার মোঃফারুক হোসেন নওরীনকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
Link Copied