ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক রাহিম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৬:৩২
গাজীপুর প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মাসুদুল হক (বাংলাদেশ বেতার)  সভাপতি এবং রাহিম সরকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) শুধু সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থীর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাহিম সরকার (দৈনিক জনতা ও বিজয় টিভি) ২৮টি এবং মো. রুহুল আমিন সজীব (দৈনিক খবর) ১৫টি ভোট পেয়েছেন। নির্বাচন চলাকালে সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূ‍ঁইয়া নির্বাচন পরিদর্শন করেন। 
 
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন জানান, সভাপতিসহ অন্য ১৬টি পদে একক প্রার্থী থাকায় গত ২৩ জুলাই ওইসব প্রার্থীকে বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ৫১ জন ভোটারের মধ্যে ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  
 
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মাসুদুল হক (বাংলাদেশ বেতার), সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক গণমুখ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলাভিশন), কোষাধ্যক্ষ মো. আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (দৈনিক আমাদের সংবাদ), দফতর সম্পাদক মো. সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এমএ ফরিদ (দি মর্নিং গ্লোরি) ও নির্বাহী সদস্য- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), ফজলুল হক মোড়ল (চ্যানেল আই), মো. আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস), মো. হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোস্ট), আবু বকর ছিদ্দিক আকন্দ (দি ডেইলি স্টার)।

এমএসএম / জামান

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার

কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত

সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি

খালিয়াজুরীতে সংখ্যালঘুর জমি জোড় পূর্ব্বক দখল, থানায় লিখিত অভিযোগ

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান