তুরাগের ৫২নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
রাজধানীর তুরাগ থানাধীন ৫২ নং ওয়ার্ড ১৭ নং সেক্টরের ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। ২৩ শে আগস্ট বুধবার বিকাল ৬ টায় তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৫২ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শফিকুল ইসলামের সৌজন্যে এবং মতি, শাজাহান হক, ফারুক, ইয়াত আলী, টুটুল, খালিদ, হোসেন, তারা, ডালিম, মোখলেস, অপু, হায়দার, আক্তার, শাকিল, রফিক, অনিক, নিরব, রিয়াজ, বিরাল, আমিনুল হক, আশির, শুভ, পিয়াস, জিসান, সিজানের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৩ইং এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।
এবং বৃক্ষ রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন ডিএনসিসির ৫২ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ ফরিদ আহম্মেদ,ডিএনসিসির ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল যুবরাজ খান, মতিউল হক মতি, ইব্রাহিম গনি মেম্বার, রতন কুমার, শামসুল আলম, রাইসুল ইসলাম লিটন, তৈয়বুর রহমান,সাজেদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ।
আয়োজনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগস্ট মাস শোকের মাস, সমগ্র জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করছে। বর্তমানে আবারও কিছু অপশক্তি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে আমি অনুরোধ করবো যারা এ উন্নয়নে বাধা হয়ে দারাবে তাদের কঠিন হাতে ধমন করার এবং রাজপথে তাদের রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার।এছাড়াও বৃক্ষ রোপনে নিয়ে শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি আরও বৃদ্ধি করতে আজকে আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে, শোক দিবস উপলক্ষে আমাদের প্রায় এক হাজার বৃক্ষের চারা রোপনের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে।
বৃক্ষরোপন শেষে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied