বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস ) কালিগঞ্জ উপজেলার কমিটি
লালমনিহাটের কালীগঞ্জে দেশের সর্ববৃহৎ নিবন্ধনকৃত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কমিটি গঠিত হয়েছে। বিএমএসএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
দৈনিক সবুজ নিশান পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মো: ওসমান গনিকে সভাপতি এবং বাংলাদেশ সকাল পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আল আমিন বাবু কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি দৈনিক দেশবাংলা প্রতিনিধি আবু ছালেক ফিরোজ, সহ সভাপতি দৈনিক সকালের সময় পত্রিকার মো: আবিদ রহমান, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক ই-বাংলার সম্পাদক মো: ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার প্রতিনিধি মোসলেম উদ্দিন রনি, সহ সাংগঠনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি স্বাধীন ইসলাম, দপ্তর সম্পাদক হ্যালো বাংলাদেশ প্রতিনিধি ইসরাফিল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক মুক্তির তৌফিক জামান, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক দেশ সেবা প্রতিনিধি রাজু মিয়া দুখু, আইন সম্পাদক দৈনিক সোনালী ভোর প্রতিনিধি শাহজাহান সাজু, সদস্য পজেটিভ নিউজ প্রতিনিধি- আল- আমিন, যমুনা প্রতিদিনের রেজওয়ানুল ইসলাম, দৈনিক ই বাংলার রিকাত আল বারী, দ্যা নিউজের স্বদ্বীপ কুমার রায় ও এইচ আর বাপ্পী।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নূর আলমগীর অনু কমিটির বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, বিএমএসএস সারাদেশের মফস্বলের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও তাদের দাবি আদায়ে বিএমএসএস বলিষ্ট ভুমিকা পালন করে আসছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও নিবন্ধনকৃত একটি সাংবাদিক সংগঠন। সারাদেশের মফস্বলের কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এ কমিটি গঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড