ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ৩:৭

০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরস্থ বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ^াসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম(৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৫ আগষ্ট ২০২৩ ইং তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেল লাইন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হৃদয়(২৭), পিতা-আব্দুল আজিজ, সাং-চরমিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামির নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার