কামারখন্দে ১৪ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি দাখিল মাদ্রাসায় নাইট গার্ড ও আয়া পদে নিয়োগে প্রায় ১২-১৪ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে । ১৯৭৯ সালে কর্ণসূতি গ্রামের তাত শ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসায় এমন অভিযোগে ক্ষুব্দ এলাকাবাসী ।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একজন জানান, গত ১৮ই আগষ্ট মাদ্রাসায় দুটি পদে পাতানো নিয়োগ দেয় মাদ্রাসার সভাপতি শিবলি নোমান ও মাদ্রাসা সুপার আবু বক্কর সিদ্দীকি । যেখানে প্রায় সব গুলো প্রার্থীই ছিল তাদের সাজানো। যে দুইজনকে চাকরি দেয়া হয়েছে তাদের কাছ থেকে প্রায় ১২-১৪ লক্ষ টাকার নিয়োগ বানিজ্য করা হয়েছে । কাউকে না জানিয়ে ছুটির দিনে নিয়োগের দিয়েছে তারা। এই নিয়োগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরাও জড়িত ।
না প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একজন শিক্ষক জানায়, কোন জায়গায় নিয়োগ সচ্ছ হয় না । সব জায়গায় এমন হয়েই থাকে ।
এ বিষয়ে মাদ্রাসা ম্যানিজিং কমিটির সভাপতি জানান, আমি একদম সচ্ছ মানুষ । আমি ওইসব পছন্দ করি না । আর মাদ্রাসা সুপার এমন করেছে কিনা সে বিষয়ে আমি জানি না ।
নিয়োগ বানিজ্যের ব্যপারে মাদ্রাসা সুপার আবু বক্কর সিদ্দীকিকে একাধীক বার ফোন করা হলে সে ফোন রিসিফ না করে ফোন বন্ধ করে রেখে দেয় । এবং সরেজমিনে মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষকগন এ বিষয়ে কোন তথ্য জানান না বলে জানান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, এই দৃশ্য শুধু এই উপজেলায় নয় সারা দেশে । তবে এই মাদ্রাসায় এমন হয়েছে কিনা সেটা আমার জানা নেই ।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied