ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় ২২ হাজার পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন নামের এক মাদক কারবারি আটক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৫-৮-২০২৩ বিকাল ৫:১৮
বিপুল পরিমাণ মাদক পাচারকালে সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২২ হাজার পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।।
 
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে রায়গঞ্জ ও সলঙ্গা থানার যৌথ অভিযানে ২২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। যার বাজার মুল প্রায় অর্ধকোটি টাকার।
 
আটক মাদক কারবারি চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিন। এর বিরুদ্ধে ইতিপূর্বেও দুইটি মাদক মামলা রয়েছে।
 
শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভিতর থেকে ১১ টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়।
 
বাজারের ব্যাগের ভেতর ২২ হাজার পিস ইয়াবা সুকৌশলে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইয়াবা গুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আদালত প্রেরণ করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী ও সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত