পটুয়াখালীতে শ্রীগুরু সংঘ উদ্যোগে ৩'শ দুঃস্থকে বস্ত্র দান
শুক্রবার সকাল ১০ টায় শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির আখড়াবাড়ি হতে শ্রী গুরু সংঘ পটুয়াখালীর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মদন মোহন জিউর মন্দির আখড়াবাড়িতে এসে শোভাযাত্রা শেষ করে। পরে শ্রী গুরু সংঘের সভপতি এ্যাডভোকেট কমল দত্তের সভাপতিত্বে আলোচনা ও বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ মৃধা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী গুরু সংঘের সহ-সভাপতি শংকর বণিক, সাধারন সম্পাদক জগদীশ কর্মকার, সিনিয়র সদস্য নিত্য নন্দ কর্মকার, সহ-সাধারন সম্পাদক পিযুষ দস, সহ-সাধারন সম্পাদক সঞ্জিব দেবনাথ, সদস্য সুজন দাস অর্পসহ সংঘের সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ এবং ভক্ত শ্রোতা। অনুষ্ঠানে ৩ শতাধিক দুঃস্থ নারী- পুরুষের মাঝে বস্ত্র বিতরন করেন অতিথিবৃন্দ। এছাড়া শ্রীশ্রীমদ দূর্গা প্রসন্ন পরমহংসদেবের ৪৯ তম মহাপ্রয়ান তিতি, শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে শ্রী গুরু সংঘের উদ্যোগে ২৫ আগস্ট হতে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থনা ও আরতী, শ্রীমদ্ভাগবত পাঠ, গীতা পাঠ, চন্ডী পাঠ, উষা কীর্তন, মহতী ধর্মসভা ও ভক্তি সঙ্গীতানুষ্ঠান, বৃদ্ধাশ্রমে ফল বিতরন ও বস্ত্র দান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরন, শিশুদের মধ্যে দুগ্ধ বিতরন ও ফ্রি চিকিৎসা সেবার আয়োজন রয়েছে বলে সংঘের সভাপতি এ্যাডঃ কমল দত্ত জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত