ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রীম কোর্টে আলোচনা সভা ও ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” অনুষ্ঠিত


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১:৫২
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটরিয়ামে জয় বাংলা ঐক্যমঞ্চের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
একই সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারান্দা (দোতলায়) আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু ও জয়বাংলা ঐক্যমঞ্চের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সর্ব ইউরোপিয় মুক্তিযোদ্ধা সংসদের সৌজন্য সহযোগিতায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” উদ্বোধন হয়।
 
জয় বাংলা ঐক্যমঞ্চ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি। আলোচনা সভায় সভাপত্বি করেন, জয়বাংলা ঐক্যমঞ্চের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরী।
 
আলোচনা সভা শেষে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি এবং জয়বাংলা ঐক্যমঞ্চে’র চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের তোলা ছবি দেখেন।
 
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” আগামি ২৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি