বরিশালে ৭ সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা
দায়িত্বপালনকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষের নেতৃত্বে ৭ গণমাধ্যমকর্মীর ওপর হামলা করা হয়েছে। শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহকালে শনিবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই কলেজের সামনে অবস্থান নিয়ে ঘটনার বিচার দাবি করেছেন সাংবাদিকরা।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, ক্যামেরা পার্সন আজিম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, সময় টেলিভিশনের প্রতিবেদক শাকিল মাহমুদ, ক্যামেরাপার্সন সুমন হাসান।
চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন রুহুল আমিন বলেন, র্যাগিংয়ের শিকার ছাত্রী কলেজ অধ্যক্ষের কক্ষে অভিযোগ দিতে আসে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ওই ছাত্রীর বক্তব্য নিচ্ছিলাম। হঠাৎ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল বাশারের নেতৃত্বে প্রথমে ৪/৫ জন চিকিৎসক আমাদের ওপর হামলা চালান। তারা ক্যামেরা ভাঙচুর এবং মারধর করেন।
এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা বলেন, র্যাগিংয়ের শিকার তৃতীয় বর্ষের ওই ছাত্রীর অভিভাবকও ছিল সেখানে। হঠাৎ তাদের সামনেই আমাদের ওপর হামলা চালায়। ডাক্তার, অফিস পিয়ন সবাইকে নিয়ে কলেজ অধ্যক্ষ হামলা চালান।
চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা বলেন, কলেজ প্রশাসন র্যাগিং যারা করেছে তাদের রক্ষা করতেই গণমাধ্যমের ওপর হামলা চালিয়েছে। খবর পেয়ে বরিশালের সাংবাদিকরা এসেছেন। আমাদের দাবি হামলার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা হাজির হয়েছেন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, শেবামেকের ৫ম ব্যাচের নিলিমা জাহান জুঁই ও তার সঙ্গীরা র্যাগিং করে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড