ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ড্রেজার মালিক-কর্মচারীকে আর্থিক জরিমানা


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৬-৮-২০২৩ বিকাল ৫:৪৯

শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। এসময় এক ড্রেজার মালিক ও কর্মচারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 
শনিবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তার কোর্ট কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকায় কৃষিজমি থেকে মাটি উত্তোলন করার সময় ড্রেজার উচ্ছেদ করে পাইপ বিনষ্ট করে দেয়। এ সময় ড্রেজার মালিক উপজেলা যুবলীগ নেতা হাসিম আলী আমিন হাওলাদার ও এক কর্মচারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 
এর আগে কুকুটিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে বালু ফেলে ড্রেজারের মাধ্যমে অন্যত্র নেওয়ার সময় ড্রেজারটি নষ্ট করে দেয় মোবাইল কোর্ট। দুপুরে ২ টার দিকে পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপর একটি ড্রেজার উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, উপজেলাব্যাপী অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান