ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আগামীতেও জয় হবে নৌকার- সাংসদ নদভী


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ২৬-৮-২০২৩ রাত ৯:৪৫

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশী-বিদেশী অনেকে এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে। আগামীতেও জয় হবে নৌকার। শনিবার (২৬ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায়  আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যােগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন  চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া ও সাতকানিয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।  চিন্তার কোনো কারণ নেই, যেহেতু ক্ষতিগ্রস্থদের  ঘুরে দাড়াঁতে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

যুবলীগ নেতা মিয়া মোঃ শাহজাহান ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের  আহ্বায়ক জহির উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন, আওয়ামলীগ নেতা এসএম আব্দুল জব্বার, আব্দুল গণি সম্রাট, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিবাস দাশ সাগর, শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার ও ছাত্রলীগ নেতা আসিফুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় আমিরাবাদ চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান চেয়ারম্যান এ ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন স্থরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের

বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার

খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি

রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান

নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন